‘পার্ক ও খেলার মাঠ না থাকা অন্যতম নাগরিক সমস্যা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যাপ্ত পার্ক ও মাঠ না থাকা ঢাকার অন্যতম প্রধান নাগরিক সমস্যা। বিদ্যমান মাঠ-পার্ক রক্ষা করে সবার বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করতে সরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।গতকাল শুক্রবার রাজধানীর বিলিয়া সেন্টারে ‘সুস্থ, সামাজিক, প্রাণবন্ত ও বসবাসযোগ্য নগরীর জন্য পার্ক ও খেলার মাঠ: প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব পরামর্শ দেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে। বক্তারা বলেন, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বর্তমানে বিভিন্ন আকারের ৫৪টি পার্ক এবং ১১টি খেলার মাঠ রয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।