'পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০' গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন, ১৯০০ গ্রন্থের ইংরেজি ও বাংলা সংস্করণের প্রকাশনা উৎসবে অতিথিরা। গতকাল দুপুরে রাঙাম​াটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হলরুম থেকে তোলা ছবি l প্রথম আলো
পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন, ১৯০০ গ্রন্থের ইংরেজি ও বাংলা সংস্করণের প্রকাশনা উৎসবে অতিথিরা। গতকাল দুপুরে রাঙাম​াটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হলরুম থেকে তোলা ছবি l প্রথম আলো

রাঙামাটিতে গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বইটির ইংরেজি দ্বিতীয় সংস্করণ ও বাংলা সংস্করণের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে বই সম্পাদনাকারী চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, বইটি যতটুকু নির্ভুল করা যায়, তাঁরা সেই চেষ্টা করেছেন।

প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. কাউসার আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার-বিষয়ক কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না, এএলআরডির নির্বাহী পরিচালক মো. শামসুল হুদা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রতিম রায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম সামস্ উদ্দিন খালেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রতিকার চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা।