'পার্বত্য বৌদ্ধ সংঘের' নেতৃত্বে ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো ও প্রসেনজিৎ চাকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো ও সা. সম্পাদক প্রসেনজিৎ চাকমা
সভাপতি ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো ও সা. সম্পাদক প্রসেনজিৎ চাকমা

‘পার্বত্য বৌদ্ধ সংঘ’-র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো সভাপতি এবং প্রসেনজিৎ চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ‘পার্বত্য বৌদ্ধ সংঘে’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হওয়ার কথা ২৮ এপ্রিল। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ২০ এপ্রিল জয়ী সদস্যদের নাম ঘোষণা করে সমাজসেবা অধিদপ্তর। ১৭ সদস্য কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটির সহসভাপতি পদে ভাস্কর জ্যোতি চাকমা ও ননেই পরান চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাধনা কীর্তি চাকমা, কোষাধ্যক্ষ সুবর্ণা চাকমা, প্রচার সম্পাদক কৌশিক চাকমা, সাংগঠনিক সম্পাদক নিগিরাধন চাকমা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অমর কান্তি চাকমা, দপ্তর সম্পাদক সোনায়ন চাকমা, সদস্য সুমেধা দেওয়ান, শুভ্রা রায়, স্নেহময় চাকমা, হিমাংশু বিমল চাকমা, বাবুমনি চাকমা, বিকাশ তঞ্চঙ্গ্যা, সাগর চাকমা নির্বাচিত হয়েছেন।

নব গঠিত এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি।