‘পাসের হার বাড়লেও শিক্ষার মানে পিছিয়ে সিলেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার বাড়লেও শিক্ষার গুণগত মানের দিক থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। শুধু পাসের দিক দেখলে হবে না, শিক্ষার মানের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ঝরে পড়া রোধ এবং শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।’ গতকাল সোমবার সুনামগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এসব কথা বলেন। শহরের সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠান হয়। জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবদুল মান্নান খান। এ ছাড়া বক্তব্য দেন বোর্ডের কর্মসূচি কর্মকতা শাহ-ই-আলম খান, সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহীম, এইচএমপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনচান মিঞা, ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী প্রমুখ।