'পাহাড়, টিলা ও গাছ কাটা রোধ করতে হবে'
পাহাড়, টিলা ও গাছ কাটা রোধ করতে হবে। পাশাপাশি কৃষিজমি ভরাট বন্ধ ও নদ-নদী সংস্কার করতে হবে, নইলে কমলগঞ্জ ভবিষ্যতে হুমকির মুখে পড়বে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। হাজি মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট এই সেমিনারের আয়োজন করে। ‘বিপন্ন পরিবেশ: প্রেক্ষিত কমলগঞ্জ’ শীর্ষক সেমিনারের সঞ্চালনা করেন সাংবাদিক নূরুল মোহাইমিন। সমিতির সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান।
আরও উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম ও মিহির ধর চৌধুরী, আদিবাসী নেতা জুডিস সুচিয়াং, চা-শ্রমিক নেতা রাম ভজন কৈরী ও সীতারাম বীন, ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।