‘পাহাড়ি সেলিম’ জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সীমান্ত এলাকার ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধা ওরফে পাহাড়ি সেলিম জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বুধবার দুই দফা শুনানি শেষে বিকেল চারটায় জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক মো. নূরুল হুদা সেলিম মৃধাকে এক লাখ টাকার সমপরিমাণ জিম্মায় জামিন মঞ্জুর করেন।পরে সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে সেলিম মৃধা বেরিয়ে আসেন। এ সময় ধোবাউড়ার দলীয় শতাধিক নেতা-কর্মী-সমর্থক তাঁকে কারাগারের প্রধান ফটকে অভিনন্দন জানান। পরে সন্ধ্যায় তাঁকে নিয়ে বীরদর্পে কেন্দ্রীয় কারাগার এলাকা ত্যাগ করেন।জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সরকারি পাবলিক প্রসিকিউটর ওয়াজেদুল ইসলাম এবং আসামিপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান খান, আইনজীবী জহিরুল হক, বিশ্বনাথ পাল প্রমুখ। তবে শুনানিকালে দুর্নীতি দমন কমিশনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।