'পাহাড়ের শিক্ষার বিদ্যমান সমস্যা সমাধান জরুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আদিবাসী সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনে তাঁরা বিরোধী নন। তবে তার আগে পাহাড়ের শিক্ষার যে বিদ্যমান সমস্যা রয়েছে তার সমাধান করা জরুরি।
গতকাল বুধবার খাগড়াছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে নাগরিক সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
শিক্ষাবিদ ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সাবেক যুগ্ম সচিব উগ্য জেন মারমা, অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, অধ্যাপক মংসানু চৌধুরী, অধ্যাপক মধুমঙ্গল চাকমাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হেডম্যান, কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিরা।
বিক্ষোভ মিছিল: ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম স্থগিতের দাবিতে গতকাল খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।