‘পিলার’ দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পিলার’ দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বরগুনার আমতলী উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শুক্রবার রাতে কথিত ওই পিলারসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আমতলীর তারিকাটা গ্রামের শহিদ হাওলাদার, দক্ষিণ আমতলী গ্রামের বাচ্চু খাঁ ও পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ ঢেউখালী গ্রামের আবদুস সালাম।র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ নূর-উজ-জামান জানান, ওই তিন ব্যক্তি পিলার দেওয়ার কথা বলে পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠি গ্রামের পরিমল চন্দ্র ধামের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। তাঁরা শুক্রবার সন্ধ্যায় পরিমলকে সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এসে পিলার নিতে বলেন। বিষয়টি পরিমল একপর্যায়ে র‌্যাবের কর্মকর্তাদের জানান। আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, এ ব্যাপারে র‌্যাব থানায় মামলা করেছে। গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।