‘পিশাচটার ফাঁসি চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কোনো দাবি নেই। শুধু ফাঁসি চাই খুনির। যে মেয়ের গায়ে কখনো হাতও ওঠেনি, সেই মেয়েকেই ছুরির আঘাতে ছিন্নভিন্ন করে ফেলেছে পিশাচটা।’ এখনো কান্না থামেনি মেনকাদের বাড়িতে। কাঁদতে কাঁদতেই তাঁরা অভিযুক্ত তারিকুজ্জামান কবিরের ফাঁসির দাবি জানাচ্ছেন।গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ায় নিজের ঘরে খুন হন ইডেনের বাংলা বিভাগের ছাত্রী মহসিনা রব্বানী মেনকা। আত্মস্বীকৃত খুনি তাদের দূরসম্পর্কের আত্মীয় তারিকুজ্জামান কবির।মিরপুর থানার পুলিশ জানায়, আদালতে কবির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশের কাছেও সবকিছু স্বীকার করেছে, খুনের বর্ণনা দিয়েছে। পুলিশ দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করছে।নিহত মেনকার বাবা লুৎফে রব্বানী বলেন, ‘মেয়েটার গায়ে কখনো হাত তুলেছি বলে মনে পড়ে না। আমার সেই মেয়েটাকে, আমার কলিজাটাকে টুকরো টুকরো করে ফেলেছে খুনি পিশাচটা। ওর যেন ফাঁসি দেখতে পারি।’পরিবারের সদস্যদের দাবি, মেনকার সঙ্গে কবিরের কখনোই প্রেমের কোনো সম্পর্ক ছিল না। এসএসসি পাস কবির উচ্চশিক্ষিত মেনকাকে বিয়ে করার ফন্দি আঁটে। সে জন্যই সে মেনকার পিছে লেগে ছিল। মেনকা সেই সম্পর্ক অস্বীকার করার কারণেই সে তাঁকে খুন করেছে। এখন সে বানিয়ে বানিয়ে নানা রকম বাজে কথা বলছে মেনকার নামে।