'পীস' নামে ঢাকার দুটি কলেজের পাঠদান বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা পীস কলেজ’ ও ‘পীসফুল কলেজ’ নামে রাজধানী ঢাকার দুটি কলেজের পাঠদান বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে আদেশ জারি করেছে বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই কলেজের শিক্ষার্থীরা চাইলে পার্শ্ববর্তী অন্য কলেজে ভর্তির সুযোগ করে দেওয়া হবে।

ঢাকা বোর্ড সূত্র জানায়, ‘ঢাকা পীস কলেজ’ গুলশানের ভাটারার নতুনবাজার এলাকায় অবস্থিত। এই কলেজে মোট শিক্ষার্থী ১০২ জন। ‘পীসফুল কলেজ’ দক্ষিণ বনশ্রীতে অবস্থিত। এই কলেজে শিক্ষার্থী ১১৯ জন।

এর আগে মন্ত্রণালয়ের নির্দেশে লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’–এর সাময়িক নিবন্ধন বাতিল করে ঢাকা বোর্ড। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ‘পীস’ নামে চালু অনুমোদনহীন সব স্কুল বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।