'পুটিবিলা দিবস' পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা উচ্চবিদ্যালয় ছিল মুক্তিযোদ্ধাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি। এই ঘাঁটি থেকে টেকনাফ পর্যন্ত যুদ্ধ পরিচালনা করেন মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর এ এলাকা পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়। প্রতিবছর ১৫ ডিসেম্বরকে ‘পুটিবিলা দিবস’ হিসেবে পালন করেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন।

গতকাল বৃহস্পতিবার সকালে ‘পুটিবিলা দিবস’ উপলক্ষে পুটিবিলা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন।

অনুষ্ঠানে বক্তারা পুটিবিলা উচ্চবিদ্যালয়ে স্থাপতি স্মৃতিসৌধ সংস্কারের দাবি জানান। গোপাল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, সিরাজুল ইসলাম, আবদুস সালাম, জামাল উদ্দিন, নুরুল ইসলাম, মাহবুবর রহমান প্রমুখ।