'পুনর্বিচার ছাড়া রায় কার্যকর না করার আহ্বান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর হত্যাকাণ্ডের রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই। তিনি মামলায় অভিযুক্ত ও শাস্তির রায় পাওয়া প্রত্যেক ব্যক্তির মামলা পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার এক বিবৃতিতে নাভি পিল্লাই জানান, একটি গণবিচারের মাধ্যমে আধা সামরিক বাহিনীর ১৫২ জন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। বিচার চলার সময় বন্দীদের ওপর নির্যাতন ও মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেন তিনি। তিনি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন করেন, পুনর্বিচার ছাড়া কোনো রায় যেন কার্যকর করা না হয়।
এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ রায়কে ন্যায়বিচারের বিচ্যুতি বলে উল্লেখ করেছিল। রয়টার্স।