'পুরো পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সরকারের আমলেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। পুরো পৃথিবী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারার বটতলী শাহ মোহছেন আউলিয়া কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধনী দিনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। মেলার প্রথম দিন প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী দিনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, উপসচিব প্রদীপ কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শাহাবুদ্দিন আহমদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও আনোয়ারার ইউএনও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ব্যবসায়ী মোহাম্মদ মহসিন ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম।