‘পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের সহযোগিতামূলক সম্পর্ক থাকা দরকার বলে অভিমত দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের বিদায়ী কমিশনার এ কে এম শহিদুল হক। গতকাল বুধবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক চা-চক্রে তিনি এ কথা বলেন। মহানগর পুলিশ কমিশনারের বিদায় উপলক্ষে গতকাল পুলিশ তাঁর কার্যালয়ে এ চা-চক্রের আয়োজন করা হয়। কমিশনার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্কের আরও উন্নয়ন দরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম আহমেদ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলু।