‘পুলিশের এসিআর লেখা শুরু করেছি আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ ভাইয়েরা হুঁশিয়ার, সরকারি দলের চামচাগিরি করলে বিএনপি ক্ষমতায় এলে র‌্যাংক ব্যাজ খুলে ফেলব। পুলিশের এসিআর এখন আমরা লেখা শুরু করেছি। আমাদের লেখা এসিআরে পুলিশের চাকরি যাবে’—পুলিশ সদস্যদের প্রতি এভাবেই হুঁশিয়ারি উচ্চারণ করলেন পিরোজপুরের মঠবাড়িয়া জেলা বিএনপির এক নেতা। গত বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া শহীদ মিনার চত্বরে স্থানীয় বিএনপি প্রতিবাদ সভার আয়োজন করে। এতে পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির তাঁর বক্তব্যে পুলিশকে উদ্দেশ করে ওই সব কথা বলেন।একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সভা হয়। সভার আগে বিএনপি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বেষ্টনীর মধ্যেই সমাবেশ হয়।