প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীতে আলো জ্বালানোর কাজ করছেন রোটারিয়ানরা। পাশে দাঁড়াচ্ছেন সুবিধাবঞ্চিত ও অধিকার হারানো মানুষের পাশে।
রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের তৃতীয় বর্ষের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠর সম্পাদক ইমদাদুল হক মিলন এসব কথা বলেন। ৪ নভেম্বর নগরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট তানভীর শাহরিয়ার। বক্তব্য দেন এম এ আওয়াল, আবদুল আহাদ, তৈয়ব চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মোস্তফা আশরাফুল ইসলাম, কামাল হোসাইন প্রমুখ।
ইমদাদুল হক মিলন আরও বলেন, পোলিও নির্মূলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও রোটারিয়ানদের ভূমিকা অগ্রগণ্য। রোটারিয়ানদের ঐকান্তিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তি।