'পেইন্ট ইউর ড্রিম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় বাংলাদেশ ক্লাবে গত মঙ্গলবার সেকেন্ড ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ‘পেইন্ট ইউর ড্রিম’ শুরু হয়েছে। এতে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের ১৫০ জন শিশু শিল্পী চিত্রকর্ম নিয়ে অংশ নেয়। পরে তাদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এডসাইন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা রিফায়েত উল্লাহ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় জাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক হামিদুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি এক্সপোজে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি