'পেট ব্যথার' পর হাজতির মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাদকাসক্ত বশির ১৩ জুলাই থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালে থেকে মোবাইল চুরির অভিযোগে ১৬ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরই তাঁকে আদালতের মাধ্যমে মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়।

বশিরকে চিকিৎসা প্রদানকারী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভজিৎ রায় গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত রোববার ভোর সোয়া চারটার দিকে মুন্সিগঞ্জ কারা পুলিশ বশিরকে হাসপাতালে নিয়ে আসে। বশিরের পেট ব্যথা হচ্ছে বলে আমাদের জানানো হয়। আমরা বশিরকে পেট ব্যথার ওষুধ ও ইনজেকশন দিই। সুস্থ হয়ে গেলে বশিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে কারা পুলিশ তাঁকে নিয়ে যায়। এরপর বশির কী কারণে মারা গেল, সেটা আমরা বলতে পারব না। কারণ, আমরা তাঁকে ঢাকায় রেফার্ড (স্থানান্তর) করিনি।’

মুন্সিগঞ্জ কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, ‘পেট ব্যথার কারণে বশিরকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরি বিভাগের চিকিৎসক। আমাদের কাছে রেফার্ডের কাগজ রয়েছে।’

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দুপুরে বশির মারা যান।

কারাগারে মাদক না পাওয়ায় বশিরের পেট ব্যথা করছিল বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ কারাগারের সুপারিনটেনডেন্ট আনোয়ারুল করিম।

গতকাল মাগরিবের নামাজের পর বশিরকে সদর উপজেলার ছোট মোল্লাকান্দি গ্রামে দাফন করা হয়। তাঁর বড় ভাই চা-বিক্রেতা জহির আহমেদ অভিযোগ করেন, গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।