চিকিৎ সার টাকা জোগাড় করতে না পেরে মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার পাস বই বন্ধক রেখে সুদের ওপর ছয় হাজার টাকা ধার নেন মুক্তিযোদ্ধা মো. সহিদুল হক (৬৪)। সে দেড় বছর আগের কথা। সে টাকায় চিকিৎ সার কিছুই হয়নি। উল্টো ঋণ ও সুদের জালে ফেঁসে গেছেন সহিদুল হক। এখন তিন মাস অন্তর মুক্তিযোদ্ধা ভাতার ছয় হাজার টাকা (প্রতি মাসে দুই হাজার করে) তুলে অর্ধেক দিয়ে দেন ঋণদাতাকে। বাকি টাকা নিজের কাছে রাখেন। এভাবে তাঁর সংসার চলছে না আর। রোগে-শোকে, অর্থাভাবে তিনি এখন জর্জরিত।মুক্তিযোদ্ধা সহিদুল হকের কোনো বাড়ি নেই। থাকেন পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের রাজারপাট ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে। সদর উপজেলার সেনপাড়া গ্রামে তাঁর বাড়ি। নিজের কোনো জমি-জিরাত নেই। ২০০১ সালে এই আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পেয়েছেন তিনি। সম্প্রতি কথা হয় তাঁর সঙ্গে। জানা যায়, তাঁর জীবনের দুঃখগাথা।মুক্তিযোদ্ধা মো. সহিদুল হক বলেন, ‘যুদ্ধ শেষ হলো। স্বাধীন হলো বাংলাদেশ। সম্মানি ভাতা পাই দুই হাজার টাকা। এই টাকায় কী আর সংসার চলে! তিন মেয়ে ও স্ত্রী নিয়ে অভাবের সংসার। কখনো মাছ ধরে, কখনো দিনমজুরি করে মেয়েদের পড়ার খরচ ও সংসারের খরচ জোগান দিতে হিমশিম খাচ্ছি। পেটের ব্যথা সহ্য করতে না পেরে সোডা খাই। পকেটে সোডা নিয়ে ঘুরি।’ পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের চিকিৎ সক বাহারাম আলী তাঁকে এক্স-রে এবং আলট্রাসনোগ্রাম করতে বলেছিলেন। টাকার অভাবে করতে পারেননি।সহিদুল হক বলেন, ‘নদীতে মাছও পাওয়া যায় না। এখন বয়স হয়েছে। অসুস্থ শরীর নিয়ে আগের মতো আর কাজও করতে পারি না। প্রায় দিনই পরিবার-পরিজন নিয়ে উপোস থাকতে হয়। চিকিৎ সার টাকা জোগাড় করতে না পেরে সম্মানি ভাতার পাস বইটি জমা রেখে ছয় হাজার টাকা ঋণ নিয়েছি। তিন মাস পরপর তিন হাজার টাকা সুদ হিসেবে দিতে হয়।’ তিনি আরও বলেন, ‘এত অভাব আর যন্ত্রণা ভালো লাগে না। আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় দেখি না।’সহিদুল হক আরও জানান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন ও সাংসদ নুরুল ইসলামের সুপারিশ নিয়ে গত বছরের ২০ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আর্থিক সাহায্যের একটি আবেদন জমা দিয়েছেন। এখনো কোনো সাহায্য পাননি।