প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) আর্থ ক্লাবের উদ্যোগে গতকাল সোমবার ‘পেপার রিসাইকেল ড্রাইভ’ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে ব্যবহূত কয়েক টন কাগজ পুনঃ ব্যবহারযোগ্য করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ উপাচার্য আমিন ইউ সরকার, সহ-উপাচার্য এ এন এম মেসকাত উদ্দিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রেসিডেন্ট এ এস এম শাহজাহান, এনএসইউ পরিবেশ বিজ্ঞান এবং গবেষণা বিভাগের চেয়ারম্যান হাসান মাহমুদ, এনএসইউ ক্লাব সমন্বয়ক এমদাদ হক প্রমুখ। বিজ্ঞপ্তি।