‘পোশাক কারখানায় অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের হাত নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন বলেছেন, সম্প্রতি বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের কাছে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া খাদ্যশস্য হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিকোলাস এ কথা বলেন। আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভে একটি প্রভাবশালী দেশের ইন্ধন রয়েছে বলে সম্প্রতি সরকারের একজন মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ওই কথা বলেন। খবর ইউএনবির।‘শান্তির বিনিময়ে খাদ্য কর্মসূচি’র অধীনে সাহায্য হিসেবে বাংলাদেশকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র সরকার।