'প্যান্ডেল ভাঙেন বনমন্ত্রীর লোকেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের লোকজন রাঙ্গুনিয়ায় বিএনপির ইফতার পার্টির প্যান্ডেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইউনুস তালুকদার। সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘শুক্রবার রাঙ্গুনিয়ায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন কাদের নগরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইফতার পার্টির জন্য তৈরি করা প্যান্ডেল ও জিনিসপত্র ভাঙচুর করে।’