'প্রকৃত জেলেদের দেখি না, কোট পরা জেলে ইজারার টাকা জমা দেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার ২০০৯ সালে জাল যার জলা তার, এই নীতিতে প্রকৃত জেলেদের জলমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবে হাওরে প্রকৃত জেলেরা সে সুযোগ থেকে বঞ্চিত। ইজারার টাকা জমা 

দেওয়ার সময় প্রকৃত জেলেদের দেখি না। কোট পরা জেলে রাজস্ব কার্যালয়ে এসে ইজারার টাকা জমা দিয়ে যান।’ গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মিলনায়তনে ‘হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরে আলম সিদ্দিকী এ কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রকল্প পরিচালক এ কে এম হারুন-অর রশিদ, প্রকল্পের সহকারী পরিচালক মঞ্জুরুল আলম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিবুর রহমান। কর্মশালায় বলা হয়, এলাকার জনগণ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ হাওরের উন্নয়নকাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ।