প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে গতকাল বুধবার মো. জামান নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার সময় কলা ভবনে পরীক্ষা দিচ্ছিলেন জামান নামের এক যুবক। কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে যুবকের মিল না পাওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। যুবকটি জালিয়াতির কথা স্বীকার করেন। তাঁকে কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে। গত রোববার একই অপরাধে চার শিক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।