'প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতোধারায় সম্পৃক্ত করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১০ ভাগ মানুষ কোনো-না-কোনোভাবে প্রতিবন্ধী। এর বড় অংশই শিশু। প্রতিবন্ধী এই শিশুরা সমাজে অবহেলিত। তাই প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষার মূল স্রোতোধারায় সম্পৃক্ত করতে পারলে সবার জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।
দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার সকালে ‘একীভূত শিক্ষাব্যবস্থায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের বর্তমান অবস্থা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম এসব কথা বলেন। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্টের (সিডিডি) আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ওই সংলাপ হয়।