'প্রতিবন্ধীদের উন্নয়নে বরাদ্দ যথেষ্ট নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে প্রতিবন্ধী নাগরিকদের জন্য দেওয়া বরাদ্দ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

গতকাল রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব হলেও প্রতিবন্ধীদের উন্নয়নে যথেষ্ট বরাদ্দ দেওয়া হয়নি।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব সেলিনা আখতার। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মোহা. রজব আলী খান নজিব।