'প্রতিবন্ধীর কষ্টটা বুঝি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের খুদিপাড়া, সাবানকাটা ও কোদালপাড়াসহ ১০টির বেশি সড়কে পিচ বা কংক্রিটের ছোঁয়া লাগেনি। বর্ষায় এসব কাঁচা রাস্তায় প্রতিবন্ধীরা চলাচল করতে পারেন না। শুধু রাস্তা কেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই অবহেলার শিকার হতে হয় তাঁদের।
চট্টগ্রামে প্রতিবন্ধীদের নানা সমস্যা দূর করতে এবার সিটি করপোরেশন নির্বাচনে শামিল হয়েছেন তসলিম হোসেন। জন্মগতভাবে না হলেও তিনি এখন তাঁদেরই একজন।
দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় ছাদ থেকে পড়ে বাঁ হাতে ব্যথা পান তসলিম হোসেন। সঠিক চিকিৎসা না হওয়ায় কনুইয়ের ওপর থেকে তসলিমের বাঁ হাত কেটে ফেলতে হয়।
চান্দগাঁও শহীদপাড়া এলাকার ৩৬ বছরের এই তরুণ বোঝেন প্রতিবন্ধীর কষ্টটা। সিটি নির্বাচনে ৪ নম্বর চান্দগাঁও থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সংগঠকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তসলিম হোসেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তসলিম হোসেন বলেন, প্রতিবন্ধীরা অবহেলিত। তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্যই তিনি কাউন্সিলর নির্বাচন করছেন। তিনি জানান,
স্নাতক পাস তসলিম পেশায় ব্যবসায়ী। বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় মায়ের নামে ‘ফেরদৌস ক্লাসিক ডেকর’ নামে আসবাবের দোকান দিয়েছেন। তিনি বলেন, কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার কাঁচা রাস্তাগুলো পাকা করাই হবে তাঁর প্রথম কাজ।