'প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, ওরাও প্রতিযোগী হতে পারে। সবাইকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।’
গতকাল সোমবার খাগড়াছড়ির দীঘিনালার বাঘাইছড়ি মুখ এলাকায় কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবল (সিএসডি) পরিচালিত প্রতিবন্ধী শিক্ষাকেন্দ্র সফরে এসে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ এ কথা বলেন।
সিএসডির পরিচালনা কমিটির সভাপতি কৃপা রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবলের কার্যকরী সাধারণ সম্পাদক শারীরিক প্রতিবন্ধী বিশ্বজিৎ গুপ্ত বিশু, সমাজকর্মী প্রজ্ঞান জ্যোতি চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান শাক্যমুনি চাকমা, উদালবাগান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা প্রমুখ।