‘প্রতিবাদে কাজ না হলে প্রতিরোধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিএনপির কেন্দ্রীয় জনপ্রিয় নেতাদের জেলে (কারাগারে) পাঠিয়েছে। সরকার মনে করছে বিএনপিকে নেতাশূন্য করে আন্দোলন বন্ধ করা যাবে। কিন্তু জনগণের এই আন্দোলন বন্ধ করা যাবে না। প্রতিবাদে কাজ না হলে প্রতিরোধ করা হবে। গতকাল শনিবার নগরের নুর আহাম্মদ চৌধুরী সড়কে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র হাতে নিলে ফটিকছড়ির মতো জনগণ প্রতিরোধ করবে। ফটিকছড়িতে জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার।