প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদরের আলীগঞ্জ খেলার মাঠ দখল রোধে গতকাল শনিবার ‘প্রতিবাদ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। বিকেল চারটায় আলীগঞ্জ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের শ্রম উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক কাউছার আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আলীগঞ্জ মাঠকে শেখ রাসেল স্টেডিয়াম ঘোষণার দাবি জানানো হয়। এ সময় আলীগঞ্জ ক্লাবের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ, স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, নারায়ণগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি গজেন্দ্রনাথ সরকার, কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহিরউদ্দিন, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।