'প্রত্যাশা'র মানববন্ধনে বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠনের মানববন্ধন শেষে বক্তারা এ তথ্য জানান। গতকাল ৩১ মে ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘তামাক-উন্নয়নের অন্তরায়’।

গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখোশ পরে মানববন্ধনে অংশ নেন ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠনের কর্মীরা। পার্বত্য এলাকাসহ বাংলাদেশের সর্বত্র চাষের জমিতে তামাক চাষ নিষিদ্ধের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনের পথে বড় হুমকি তামাক। তবে আন্তর্জাতিক চুক্তি এফসিটিসি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে তামাকজনিত বাধা অপসারণের মাধ্যমে কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। আর এ লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে সরকারকে উৎসাহিত করাই হবে বাংলাদেশে এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল তাৎপর্য।

‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠনের মহাসচিব হেলাল আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন মাহবুব, আন্তর্জাতিক সংস্থা দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম, ডাব্লিউবিবি ট্রাস্টের সৈয়দা অনন্যা রহমান, সমস্বরের আমিনুল ইসলাম, এইড ফাউন্ডেশনের আমিনুল ইসলাম, টিসিআরসির বজলুর রহমান, ফারজানা ইসলাম, মুহিউদ্দিন, শাহাদাত দিপু প্রমুখ।