‘প্রথম আলো’র জন্মদিনে বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো গতকাল শুক্রবার ১৪ বছরে পা দিয়েছে। পত্রিকাটির ১৩ বছর পূর্তি ও চতুর্দশ জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল সকাল থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা জানাতে আসেন। অনেকে শুভেচ্ছা জানিয়ে ফুল, কেক, পান, পিঠা, মিষ্টি প্রভৃতি পাঠান।প্রথম আলোর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও বাংলাভিশন, অটবি, পারসোনা, মাত্রা পরিবার, গ্রোন এক্সেল, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, কনসিটো পিআর, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এপেল বক্স লিমিটেড, মাস্টহেড, টপ অফ মাইন্ড, দৈনিক বণিক বার্তা ও কোজিটো।