'প্রধানমন্ত্রী অসম্ভবকে বাস্তব করেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে শুধু স্বপ্নই দেখাননি। অসম্ভবকে সম্ভব করে তা বাস্তবায়ন করেছেন। তাঁর অতুলনীয় কল্পনা শক্তিতে বাংলাদেশের ভবিষ্যত রূপকল্প ফুটে উঠেছে। তাই তাঁর কোনো স্বপ্নই অলীক নয়।

গতকাল রোববার বিকেলে নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম ও রূপকল্পের স্বপ্নজালে বাংলাদেশ‘ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে মেয়র নাছির এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জোটের জেলা সভাপতি অনুপ বিশ্বাস। সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।