‘প্রধানমন্ত্রীর বক্তব্য সিলেটের মানুষকে ক্ষুব্ধ করেছে’
সিলেটে ‘প্রধানমন্ত্রীর বক্তব্য সিলেটের মানুষকে ক্ষুব্ধ করেছে’—এ দাবি করে এবার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন চারদলীয় জোট সরকারের আমলে সিলেট সিটি করপোরেশনের ‘নগর উন্নয়ন কমিটি’র চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সমেঞ্চলন করে আরিফুল হক এ আহ্বান জানান। পাশাপাশি লিখিত বক্তব্যে সিলেটে প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়নসংক্রান্ত বক্তব্য ‘অসত্য’ বলে দালিলিক প্রমাণাদি উপস্থাপন করেন। ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর করেন। ওই দিন বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।সিলেটের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘অসত্য’ দাবি করে পরদিন রোববার জেলা ও মহানগর বিএনপির নেতারা প্রেস ব্রিফিং করেন। গতকাল দুপুরে আরিফুল হক চৌধুরী নিজ উদ্যোগে সংবাদ সমেঞ্চলন করলেও এতে বিএনপিসহ পেশাজীবী সংগঠনের নেতারা একাত্ম হন। সংবাদ সমেঞ্চলনে বলা হয়, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় প্রধানমন্ত্রী এবং আরও কিছু বক্তা বিগত জোট সরকারের উন্নয়নের বিরুদ্ধে মিথ্যাচার করে প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডকে ছিনতাই করেছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করেছেন বলে দাবি করলেও প্রকৃত সত্য হচ্ছে, ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে ৩৯ কোটি টাকা ব্যয়ে সিলেট ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সালের ২ নভেম্বর চারদলীয় জোট সরকারের সময় আইন সংশোধন করে ভেটেরিনারি কলেজকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। সংবাদ সমেঞ্চলনে আরও বলা হয়, ‘খালেদা জিয়া সরকারের আমলে সিলেটকে “শিক্ষা নগরী” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এম সাইফুর রহমান নিরলসভাবে কাজ করেন এবং সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থেকে প্রথম ধাপে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০০৪ সালের ২৩ জুন একনেকে অনুমোদন করিয়ে নেন। ২০০৪ সালে কলেজ নির্মাণের কাজ শুরু হয়ে ২০০৬ সালের ২১ মার্চ সম্পন্ন হয়। অথচ প্রধানমন্ত্রী দাবি করেছেন, এগুলো তিনি করেছেন, যা সিলেটের মানুষকে ক্ষুব্ধ করেছে।’সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুসহ রিফুয়েলিং স্টেশন স্থাপনসংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর মিথ্যাচারের মাধ্যমে সকল কৃত্বিত তাঁর (শেখ হাসিনা) সরকারের পক্ষে নেওয়ার প্রয়াস চালিয়েছেন জানিয়ে সংবাদ সমেঞ্চলনে বলা হয়, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সালে টার্মিনাল ভবন নির্মাণের মাধ্যমে ওসমানী বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। ১৯৯১-১৯৯৬ সালে খালেদা জিয়ার বিএনপি সরকারের সময়ে প্রভূত উন্নয়নকাজ সম্পন্ন হয়।’ সিলেটের সামগ্রিক উন্নয়নে এ সরকার ব্যর্থ উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘মহাজোট সরকার কোনো উন্নয়ন করতে পারেনি বলে বিগত সরকার আমলে করা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের নাম পরিবর্তন করেছে এবং ক্ষেত্রবিশেষ হাইজ্যাক করেছে।’সংবাদ সমেঞ্চলনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মসউদ খান, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী কয়েস, পরিবহন মালিক সংগঠনের নেতা সালেহ আহমদ খসরুসহ বিভিন্ন পেশাজীবীরাও উপস্থিত ছিলেন।