‘প্রযুক্তি বিনিময় সহায়ক ভাষা শিক্ষা’ শীর্ষক কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী ‘প্রযুক্তি বিনিময় সহায়ক ভাষা শিক্ষা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।চুয়েটের ভাষা শিক্ষা কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস। জানা যায়, প্রযুক্তি বিনিময়ে ভাষাসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। চুয়েটের সহায়তায় নিপ্পন একাডেমি এ কর্মশালার আয়োজন করেছে।কর্মশালায় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চান্দপুর পলিটেকনিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ঈদগাহ ফরিদ আহমেদ কলেজ ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিপ্পন একাডেমির পরিচালক মো. নুুরুল ইসলাম, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক সজল চন্দ্র বণিক, আবু সাদাত মো. সায়েম প্রমুখ।