'প্রযুক্তির যুগ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠান ফুটস্টেপের আয়োজনে রাজধানীর ক্যাপস্টোন টিউটোরিয়ালে ‘প্রযুক্তির যুগ’ শীর্ষক কর্মশালা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

ফুটস্টেপের প্রতিষ্ঠাতা শাহ মীম ​রাফায়েত চৌধুরী বলেন, তাঁরা ও ক্যাপস্টোন টিউটোরিয়াল যৌথভাবে গত ২০ ফেব্রুয়ারি ‘বৃত্ত’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেন। এরই অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্যাপস্টোন টিউটোরিয়ালের ভাইস চেয়ারম্যান কাজী সাইফুল হক এবং শিক্ষার্থী-শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।