'প্রশংসনীয় সাফল্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সাফল্য প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়। তিনি গতকাল শুক্রবার নওগাঁর মহাদেবপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম মহসীন আলীর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনারের সহধর্মিণী পত্রলেখা চট্টোপাধ্যায়, সাবেক সাংসদ ওহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তাজকির উজ-জামান, প্রবীণ মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম প্রমুখ। পরে ভারতীয় সহকারী হাইকমিশনার মহাদেবপুরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।