'প্রশাসন বার্তা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে প্রশাসন বার্তা নামে একটি ত্রৈমাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শহরতলির বদরপুরে অবস্থিত নিজ বাসভবনে এটির মোড়ক উন্মোচন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রী বলেন, প্রশাসন বার্তা নিয়মিত প্রকাশিত হবে। এতে প্রশাসনসহ জেলার সব উন্নয়নমূলক খবর প্রকাশিত হবে। তিনি এ পত্রিকার প্রকাশনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রশংসা না পেলে কাজ করে আনন্দ পাওয়া যায় না।
ফরিদপুর বিভাগ হচ্ছে—উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদেও এ প্রস্তাব অনুমোদিত হয়েছে।