'প্রস্তাবিত শিক্ষা আইন শিক্ষা এবং শিক্ষক স্বার্থবিরোধী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শিক্ষা আইন শিক্ষাবিরোধী, শিক্ষকস্বার্থের বিরোধী ও মৌলিক মানবতাবিরোধী। এতে সরকারি প্রতিষ্ঠানের শাস্তির ব্যাপারে কোনো ধারা নেই। এ আইনের বিভিন্ন ধারা, উপধারা বেসরকারি শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেবে।
গতকাল শনিবার বিকেলে নগরের এনায়েত বাজার মহিলা কলেজে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। প্রস্তাবিত শিক্ষা আইন বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি দবির উদ্দিন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক আবু তাহের চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সাবেক সভাপতি রেহানা বেগম, শিক্ষকনেতা আবদুল ওয়াহাব চৌধুরী, আবদুল মান্নান প্রমুখ।