'প্রহসনের নির্বাচন হয়েছে এরশাদের বিশ্বাসঘাতকতায়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, এইচ এম এরশাদের বিশ্বাসঘাতকতার কারণেই শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করার সাহস পেয়েছেন। কিন্তু বিশ্বাসঘাতকতা করে এরশাদ নিজেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে একদলীয় সরকার কায়েম করে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় টিকে থাকতে চাইছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, এস এম এম আলম প্রমুখ।