প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে সুন্দরবন ধ্বংস হবে। আর সুন্দরবন ধ্বংস হলে প্রাকৃতিক রক্ষা বাঁধ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে ওই অঞ্চলের জীববৈচিত্র্য। তিনি অভিযোগ করেন, রামপালের জমি অধিগ্রহণে কিছু ধনী প্রভাবশালী লাভবান হয়েছেন, কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরা জেলা পুরাতন আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আনু মুহাম্মদ এ কথা বলেন। তিনি বলেন, সুন্দরবনের কাছে ওই বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়িত হলে সুন্দরবন ধ্বংস হতে তিন মাসই যথেষ্ট।