প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাণ ফ্রুটো মোমেন্টস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেরা ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছেন পরিবারের চারজনকে নিয়ে কক্সবাজারের বিলাসবহুল একটি হোটেলে দুই রাত ও তিন দিন অবকাশ যাপনের সুযোগ। এ ছাড়া বিজয়ীদের ঢাকা-কক্সবাজার-ঢাকা বাস টিকিট দেওয়া হয়। প্রতিযোগিতায় ক্যাম্পেইন পার্টনার ছিল সহজ ডট কম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আতিকুর রহমান, ক্যাটাগরি ব্যবস্থাপক হাসিব কামাল, সহকারী ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান ও সহজ ডট কমের হেড অব সেলস শাকিল জে রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।