'প্রাণপণে দেশকে ভালোবাসতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের গল্প : সিলেট নগরের করেরপাড়া এলাকায় সাংস্কৃতিক সংগঠন সংগীত পরিষদ মুক্তিযুদ্ধের গল্প শোনার আসরের আয়োজন করে। এতে উপস্থিত শিশু–কি​েশার ও অভিভাবকদের মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছেন মুক্তিযোদ্ধা তুষার কর l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধের গল্প : সিলেট নগরের করেরপাড়া এলাকায় সাংস্কৃতিক সংগঠন সংগীত পরিষদ মুক্তিযুদ্ধের গল্প শোনার আসরের আয়োজন করে। এতে উপস্থিত শিশু–কি​েশার ও অভিভাবকদের মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছেন মুক্তিযোদ্ধা তুষার কর l ছবি: প্রথম আলো

‘২৬ মার্চ, ১৯৭১! বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজ পতাকা ওড়ানোর দিন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে জানতে হবে দেশের ইতিহাস। শুধু কথা নয়, মনেপ্রাণে-প্রাণপণে দেশকে ভালোবাসতে হবে। সবাইকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। তবেই বাঙালিরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াতে পারবে।’
মুক্তিযুদ্ধের গল্প শোনাতে গিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে কথাগুলো বলেন মুক্তিযোদ্ধা-কবি তুষার কর। স্বাধীনতা দিবস সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের করেরপাড়ায় ‘সংগীত পরিষদ’ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর: একাত্তরের জলছবি’ অনুষ্ঠানে তুষার কর বক্তব্য দেন। লোকসংগীতশিল্পী সুষমা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীত পরিষদের পক্ষে রাজীব দে চৌধুরী, অঞ্জন সরকার, আদনান সামি, অরুন দাশ, বিশ্বজিৎ তালুকদার, দীপিকা দাশ, রিবা দাশ, রাফসান অনন্ত, প্রান্তিক দত্ত, দীপন দাশ, তুহিন আহমেদ বক্তব্য দেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত পরিষদের দপ্তর সম্পাদক মামুন পারভেজ।