'প্রাণের মাঝে আয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শতাধিক নাট্যকর্মী আড্ডা-গান-কবিতা-নাটকে ‘প্রাণের মাঝে আয়’ শীর্ষক দিনভর আনন্দ ও উচ্ছ্বাসে মেতেছিলেন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী, নাট্য ব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর, অনুপ কুমার দেব প্রমুখ বক্তব্য দেন।