'প্রাণের মাঝে আয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শতাধিক নাট্যকর্মী আড্ডা-গান-কবিতা-নাটকে ‘প্রাণের মাঝে আয়’ শীর্ষক দিনভর আনন্দ ও উচ্ছ্বাসে মেতেছিলেন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় মালনীছড়া এলাকার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী, নাট্যব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর, অনুপ কুমার দেব, সৈয়দ মনির হেলাল, মিশফাক আহমদ, এনামুল মুনীর, খোয়াজ রহিম, রজতকান্তি গুপ্ত প্রমুখ বক্তব্য দেন।