‘প্রাথমিকে আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দুই মাসের মধ্যে আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৯ জানুয়ারি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ হাজার শিক্ষকের চাকরি সরকারি করার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে মা সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহামঞ্চদ শাহ আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জোবেদা খাতুন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক শাহ্ সুফি মোহামঞ্চদ আলী রেজা, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঞা প্রমুখ। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর ১২ জন মা, উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিচালনা কমিটির পাঁচজন সভাপতি ও সদস্য এবং দুজন অভিভাবক বক্তব্য দেন।