‘প্রিয় দেশ সবুজে সাজাই’ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসেল বাংলাদেশ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘ম্যাগী’ আয়োজিত ‘প্রিয় দেশ সবুজে সাজাই’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১০ জুন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এসময় মন্ত্রী বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগীর সারা দেশে গাছ লাগানোর উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষায় এ মহৎ কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশীদ, নেসেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড, করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান, বিজনেস ম্যানেজার (ম্যাগী) শাম্মি রুবাইত করিম, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোসলেহ উদ্দিন ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যাগীর এই কার্যক্রমের আওতায় সারা দেশের বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ করা হবে। ‘ম্যাগী কিনে গাছ লাগাই, প্রিয় দেশ সবুজে সাজাই’ নামের এই কার্যক্রমের অংশ হিসেবে এখন প্রতি প্যাক ম্যাগী ২ মিনিট মসলা ও কারি নুড্ল্স থেকে এক টাকা বৃক্ষরোপণের জন্য ব্যয় করা হচ্ছে। বিজ্ঞপ্তি।