প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈকম মুহম্মদ বশীরের গল্প অবলম্বনে নির্মিত প্রেমপত্র নাটক মঞ্চস্থ হয়েছে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে অবস্থিত নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই নাটকটি মঞ্চস্থ হয়। রাজধানীর প্রাকৃতজন নাট্যদল সেটি মঞ্চস্থ করে। কুমিল্লার সময় মঞ্চ শ্রুতিনাট্য সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আয়োজক সংগঠনের সংস্কৃতিকর্মী খায়রুল আনাম রায়হান বলেন, শীতের সন্ধ্যায় প্রেমপত্র হলভর্তি দর্শনার্থীদের দারুণভাবে মোহিত করেছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা