প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সাত বিশিষ্ট নাগরিক বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচারিত টক শো ‘পয়েন্ট অব অর্ডার’ সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে তাঁরা এর প্রচার আচমকা বন্ধ করায় বিস্ময় প্রকাশ করেন।বিবৃতিতে সই করেন ব্যারিস্টার রফিক-উল হক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মোজাফ্ফর আহমদ, অধ্যাপক আনিসুজ্জামান, ড. জাফরুল্লাহ চৌধুরী, ড. আকবর আলি খান ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তাঁরা বলেন, ’পয়েন্ট অব অর্ডার’ প্রচার আচমকা বন্ধ করে দেওয়ায় আমরা বিস্মিত, দুঃখিত ও মর্মাহত। অবাধ তথ্য প্রবাহের যুগে মত প্রকাশের ওপর এই অদৃশ্য নিয়ন্ত্রণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ বিজ্ঞপ্তি।