‘ফরিদপুরকে অস্থিতিশীল করতে এক ম্যাডাম বাতাস দিচ্ছেন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা ১৭ মাস ধরে ফরিদপুরকে শান্ত রাখার চেষ্টা করছি। কিন্তু আমাদের পাশের থানার এক ম্যাডাম ফরিদপুরকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত বাতাস দিয়ে যাচ্ছেন।’গত রোববার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীদাসের হাটে এক জনসভায় মন্ত্রী খন্দকার মোশাররফ এ মন্তব্য করেন।কাচারীরট্যাক থেকে লক্ষ্মীদাসের হাট পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় খন্দকার মোশাররফ প্রধান অতিথির বক্তব্য দেন।